Words of Appreciation
Assalamualikum Dear Brothers, Sister and our youngest Haji Shaheban Maduri,
All praise to Allah SWT who is The Greatest and Most Merciful.
Alhamdulliah we have returned back home after a very nice and smooth hajj. We are personally happy to have met such wonderful people in our pilgrimage time.
Especially Mustafa Bhai as our guide. Ripon Bhai who used to tell us jokes and make us laugh when we were tired. A great doctor who I learned how to be patient at all times. Adil Bhai always bringing us food like a magician, where we could not get a cup of tea standing for an hour. Thank you dear all, our Hajj travel would not have been so smooth without this team and everyone's contribution.
Lastly we are grateful to Allah SWT that He directed us to Hasan Bhai to organise our Hajj program. I have so many good words for him. Hope all of us we can feel his effort and sacrifices for us for whole time with full attention. May Allah SWT always give him strength to do more for all the future Hajjis. You will be a good memory for us in our heart. Thank you Hasan bhai.
Finally, Ripon Bhai you are still there for a good reason. So please pray for us more and more. We are praying for your safe return home
In Sha Allah we will always keep in touch as Arafati bhai. Jazzakallah.
Mohammed Iqbal HossainMD, PHP Family
বিসমিল্লাহির রাহমানির রাহিম
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমি, হৃদয়ের গভীর থেকে হাসনাইন ট্রাভেলস অ্যান্ড ট্যুরস-কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই, কারণ আপনাদের সহযোগিতা, সেবামূলক মানসিকতা এবং সুশৃঙ্খল ব্যবস্থাপনার মাধ্যমে আমি ২০২৫ সালের পবিত্র হজ পালন করার সৌভাগ্য লাভ করেছি।
এই মহান ইবাদতের প্রতিটি ধাপ—মীকাত, আরাফাত, মুযদালিফা, মিনা থেকে শুরু করে তাওয়াফ ও সায়ি—সবকিছুই অত্যন্ত সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরেছি, যা আপনাদের অভিজ্ঞতা, যত্ন এবং আন্তরিক ব্যবস্থাপনায় সম্ভব করেছে।
বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তাজউদ্দিন ভাই,
সোহেল ভাই, ওয়াহেদ ভাই , শুক্কুর ভাই,লোকমান ভাই, বেলাল ভাই, হাবিবুল্লাহ ভাইয়ের প্রতি।
জনাব হাসান নূর আঙ্কেলের অত্যন্ত বিচক্ষণতায় উনাদের (উপরে উল্লেখিত) পেশাদারিত্ব, আন্তরিকতা এবং সেবার মানে আমি অভিভূত।
উনারা প্রত্যেক হাজির সুবিধা- অসুবিধা নিজ পরিবারের ভাই বোনের মতন দেখভাল করেছেন।
আমি যতবারই গিয়েছি বা ভবিষ্যতে যাবো (ইনশাআল্লাহ) হাসনাইন পরিবারের সদস্য হয়ে যেন যেতে পারি।
আপনাদের প্রতি আমার দোয়া ও শুভকামনা রইল—আল্লাহ তাআলা আপনাদের প্রতিষ্ঠানকে আরও বরকত দান করুন এবং ভবিষ্যতে আরও বেশি মানুষকে এভাবে হজ ও ওমরাহর সেবায় সহায়তা করার তাওফিক দান করুন।
একান্ত ইচ্ছা হাসনাইন হজ কাফেলা যেন প্রথম ধাপের একটি এজেন্সিতে রূপান্তরিত হতে পারে সেই দোয়া থাকবে আল্লাহর দরবারে।
আল্লাহ আপনাদের সকল প্রচেষ্টা কবুল করুন।
জাযাকুমুল্লাহু খাইরান।
মাহমুদা খন্দকার বিনু
"মূল্যায়নঃ ২০২৫ সালের হজ্জব্রত পালনের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামীন এই অধমকেও পবিত্র মক্কা মদিনায় যাওয়ার সুযোগ করে দিয়েছেন সে জন্য মহামহিমের দরবারে প্রথমেই শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। হজ্জে যাওয়ার জন্য আমি হাসনাইন হজ্ব কাফেলার মাধ্যমে স্বস্ত্রীক নিবন্ধন করি এবং যথারীতি হজ্বের যাবতীয় কার্যক্রম সমাপনোত্তর বিগত ২৬ জুন ২০২৫ সুস্থ ভাবে দেশে ফিরে আসি। লেখার অবতারণা কাফেলা সম্পর্কে কিছু বলার তাগিদে। হাসনাইন হজ্ব কাফেলা চট্টগ্রামের একটি সনামধন্য হজ্ব কাফেলা, তাদের অফিসিয়াল ফেসিলিটি, টীম সদস্যদের অকৃত্রিম ও হৃদ্যতাপূর্ণ সেবা এককথায় অসাধারণ। বিশেষ করে হাসনাইনের সত্তাধিকারী ও সম্মানিত চেয়ারম্যান জনাব হাসান নুর চৌধুরীর সরাসরি নিবিড় তত্ত্বাবধান (মিনার তাবু থেকে নিজস্ব গাড়ি থাকা সত্ত্বেও পদব্রজে এসে আমাদের সাথে আবার হেঁটে মুজদালিফায় গাড়ির স্টেশন পর্যন্ত সঙ্গ দেয়ার বিষয়টি মানসপটে গভীর রেখাপাত করেছে) ছিল অতুলনীয়। দয়াময়ের দরবারে হাসনাইনের উত্তরোত্তর সমৃদ্ধি ও হাসনাইন পরিবারের সকল সদস্যের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। সেই সাথে ভবিষ্যতে মোয়াল্লেম নিযুক্তির ক্ষেত্রে শিক্ষিত, অর্ধশিক্ষিত কিংবা একেবারে কম শিক্ষিত সকল হাজিদের ইসলাম সম্পর্কিত যে কোন প্রশ্নের যথাযথ উত্তর প্রদানে সক্ষম, হাল নাগাদ ইসলামীক জ্ঞান সম্পন্ন লোকদের নির্বাচন করার পরামর্শ রইলো। "
মুহম্মদ ফজলুল কাদের বহদ্দারহাট, চট্টগ্রাম
"আলহামদুলিল্লাহ! আল্লাহর অশেষ মেহেরবানীতে এবং হাসনাইন হজ্বকাফেলার আন্তরিক সহযোগিতায় আমরা পবিত্র মদিনা শরীফ থেকে নিজ নিজ বাসস্থানে এসে পৌঁছেছি। অশেষ ধন্যবাদ হাসনাইন পরিবারের নিবেদিত ব্যবস্থাপনা পর্ষদ কে এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আল্লাহ সুবহানাহু তায়ালা এর দরবারে। সবাই ভালো থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।"
পারভীন সুলতানা
"আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুকর আমরা একটা সুন্দর হজের পুরো প্রোগ্রাম শেষ করে যার যার কর্মস্থলে ফিরে যাচ্ছি , আল্লাহর কাছে সবার জন্য দোয়া করতেছি আল্লাহ যেন আমরা সবার হজ সবার নামাজ সবার দোয়া সব আল্লাহ যেন কবুল করে নেয় এবং আমাদেরকে নিষ্পাপ করে দেন।
আমাদের জন্য সবাই দোয়া করবেন ,
আর HASNAIN TRAVELS & TOURS এর চেয়ারম্যান জনাব হাসান নুর ভাই সহ পরিচালনায় যারা সহযোগী ছিল তাজু ভাই, সোহেল ভাই, আবদু শুক্কুর ভাই, হাবিব ভাই ,ওয়াহিদ ভাই , নোমান ভাই সহ বেক অফিস থেকে নাসির উদ্দিন সাহ ভাই, ইরফান আজম ভাই সহকারে যারা ছিল তাদের সেবা এবং সবার আন্তরিকতার প্রতি কৃতজ্ঞ রইলাম ,আল্লাহর কাছে দোয়া করি
আল্লাহ তাদেরকে এবং তাদের পরিবারকে আল্লাহ সুস্থতা দান করে হেফাজত করুক ,
জাযাকুমুল্লাহ খাইরান "
নাসির উদ্দিনদুবাই
"আসসালামলাইকুম সবাইকে।আমি ও আমার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি হাসনাইন গ্রুপের চেয়ারম্যান নুর হাসান চৌধুরী সাহেব ও সকল কর্মকর্তাবৃন্দদের প্রতি।আল্লাহর অশেষ রহমতে আপনাদের সকলের সহযোগিতায় আমরা আমাদের পবিত্র হজ্বের কাজ সম্পন্ন করতে পেরেছি।আরও ধন্যবাদ আমাদের টিমের সকল হাজী সাহেব ও সাহেবানদের প্রতি।সকলকে হজ্ব মোবারক। মহান আল্লাহ আমদের সকলের হজ্ব কবুল করে নিন।আমাদের হজ্বে মকবুর বানিয়ে দিন।মহান আল্লাহ আমাদের সবাই কে ক্ষমা করুন,সত্য ও ন্যায়ের পথে রাখুন,ঈমানের সাথে রাখুন, সুস্থ্য রাখুন। আমীন।"
রুমানা নাসরিন
"Assalamu Alaikum wa Rahmatullah wa Barakatuh,
To everyone in our blessed group, I offer my heartfelt congratulations on completing Hajj - Hajj Mabroor!
Alhamdulillah, it's been an immense blessing from Allah SWT to have shared this spiritual journey together. May our Hajj be accepted and its lessons guide us in our lives moving forward.
If, in any way, my family or I have unintentionally caused hurt or discomfort, I humbly seek your forgiveness for the sake of Allah's Mercy.
I'd like to extend my deepest gratitude to the dedicated Hasnain Team, who selflessly & tirelessly worked to make our Hajj experience comfortable and memorable. JazakAllahu Khair to each one of you! Special appreciation to Sayed Mustafa Nuruddin for his patience & kindness. Rafiqul Islam Belal and Mujahid for their relentless efforts, and indeed to every unsung hero who labored behind the scenes. May Allah Reward your efforts abundantly.
Thank you all for your kindness, support, and camaraderie. May we reunite in Jannah, InshaAllah, to cherish the memories of our Hajj 2025. Until then, May Allah Keep us safe and righteous."
Shameem IqbalDirector, KDS Group